বাংলা গল্পসল্প

"BanglaGolpoSolpo" is all about Bengali stories, Bengali Poems, Articles etc. 'বাংলা গল্পসল্প'র তরফ থেকে সকল পাঠকগণ, শ্রোতাগণ ও লেখকবন্ধুদের জানাই হার্দিক অভিনন্দন, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা এবং শুভকামনা। এই অনলাইন পাবলিশিং ওয়েবসাইটটির অনবদ্য প্রচেষ্টা স্বরূপ বিভিন্ন ধরনের বাংলা সাহিত্যের উন্মোচনের মাধ্যমে বাংলা জগতের গর্বিত বাঙালীর সন্নিকটে নবাগত তরুণ প্রজন্মের সাহিত্যিকগণের আত্মপ্রকাশ করার নিতান্তই একটি প্রয়াসমাত্র ।

Powered By Blogger

Wikipedia

Search results

Pageviews

নিচের FOLLOW BUTTON টির দ্বারা আপনি ওয়েবসাইটটি FOLLOW করতে পারেন।

Friday, 16 October 2020

ছিন্ন-লতা / কবিতা / পদ্যাংশ ।

 

 

 

 

 

 

 

 ছিন্ন-লতা

সেখ আকতার আলম

===============


আবীর রাঙা
            সকাল বেলা,
ফুল তুলেছি;
          গেঁথেছি মালা।
তোমায় যদি
             একলা পাই,
গলায় দিয়ে
             শান্তি পাই।
তুমি যখন
         আসবে কাছে।
টিপ লাগাবো
           কপাল মাঝে।
মাথায় নেবো
           ঘোমটা খানা।
নূপুর দেবো
           পা'য় দুখানা।
কাজল দেবো
        আঁখির কোণে।
পথ চাইবো
           কদম বনে।
আশায় আমি
         আছি গো বসে।
"কেমন আছো?"
           বলবে হেসে।
রক্ত-রাঙা
           বিকেলবেলা,
ঘরের মাঝে
          আমি একলা।
টিভির মাঝে
           খবর দেখি,
আমার সাথে
          হয়েছে একি!
তোমার দেহ
            রক্তমাখা,
ট্রাকের নীচে
         বাঁকানো চাকা।
কোন পাপেতে
            ও দয়াবান
ছিনিয়ে নিলে
           আমার প্রাণ।
তোমায় ছাড়া
            কান্নারতা
আমি এখন
            ছিন্ন-লতা।

=============== 

 

 

 

   Written By-

SK AKTAR ALAM 

 


 

 

 

 

 

 

 

 

Copyrighted.com Registered & Protected

No comments:

Post a Comment