বাংলা গল্পসল্প

"BanglaGolpoSolpo" is all about Bengali stories, Bengali Poems, Articles etc. 'বাংলা গল্পসল্প'র তরফ থেকে সকল পাঠকগণ, শ্রোতাগণ ও লেখকবন্ধুদের জানাই হার্দিক অভিনন্দন, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা এবং শুভকামনা। এই অনলাইন পাবলিশিং ওয়েবসাইটটির অনবদ্য প্রচেষ্টা স্বরূপ বিভিন্ন ধরনের বাংলা সাহিত্যের উন্মোচনের মাধ্যমে বাংলা জগতের গর্বিত বাঙালীর সন্নিকটে নবাগত তরুণ প্রজন্মের সাহিত্যিকগণের আত্মপ্রকাশ করার নিতান্তই একটি প্রয়াসমাত্র ।

Powered By Blogger

Wikipedia

Search results

Pageviews

নিচের FOLLOW BUTTON টির দ্বারা আপনি ওয়েবসাইটটি FOLLOW করতে পারেন।

Friday, 24 July 2026

বাংলা কবিতা, পদ্য, ছড়া / এই সমাজের বুকে

আজ এই সমাজের বুকে

-----------------------------------------

আজ এই সমাজের বুকে, যদি থাকতে চাও সুখে

তবে কুলুপ আঁটো মুখে

অযথা বোলো না কথা, থাকুক শতসহস্র ব্যথা
যদি নাইবা থাকলে ভালো, তবু ভালোই আছি বলো

বলো আছি সুখে শান্তিতে, নেই কোনো ভ্রান্তিতে
ভেঙে পড়িনি ক্লান্তিতে

বলো জয় কেষ্ট, জয় হরি, রাজার হাজার মাতব্বরী
বাধ্য মোরা সহ্য করি।

মাথা নিচু করাই নীতি, মনে যতই থাকুক ভীতি,

এটাই এখন সমাজ-রীতি।

হক কথাটি বলতে গেলেদিনের শেষে একলা ফেলে,

সবাই পালাবে জাল গুটিয়ে, তুমিই মরবে খেসারত দিয়ে।

তাই মেনে নাও যা চলছে চলুক, মিথ্যে প্রশংসায় মুখটা ভরুক,

তুমি শুধু বলো— "সবই ভালো, অন্ধকারেই বাড়ছে আলো!" 

চোখ বুজে সব দেখতে শেখো, মনের দুয়ার বন্ধ রাখো,

নিজের ভালো নিজেই বোঝো।

অন্যায় যদি সামনে ঘটে, নাম জড়ায়ো না কোনো জটে,

দূরে দাঁড়িয়ে তামাশা খোঁজো।

বধির সেজে কাটলে জীবন, কাটবে ভালো সারাটি ক্ষণ,

কেউ ছোঁবে না তোমার আসন।

মিথ্যে হাসির মুখোশ পরে, চলতে হবে সংসারে,

নইলে সমাজ একলা করে।

তাই মেনে নাও রাজার শাসন, সাজিয়ে রাখো বোকার আসন,

চুপ থাকাটাই শ্রেষ্ঠ এখন! 

এভাবেই যাক কেটে দিন, মানুষ হোক বিবেকহীন,

বেঁচে থাকুক মেরুদণ্ডহীন।

তুমি শুধু জপো নাম, মিথ্যে সুখের চড়া দাম,

দিয়ে যাও অবিরাম।

দিন ফুরোলে হিসাব শেষে, তুমিই হাসবে বিজয়ী বেশে

লাশ হয়ে এই মরা দেশে!

------------------------------------------- 

কবি - আলিম বাবু


No comments:

Post a Comment