বাংলা গল্পসল্প

"BanglaGolpoSolpo" is all about Bengali stories, Bengali Poems, Articles etc. 'বাংলা গল্পসল্প'র তরফ থেকে সকল পাঠকগণ, শ্রোতাগণ ও লেখকবন্ধুদের জানাই হার্দিক অভিনন্দন, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা এবং শুভকামনা। এই অনলাইন পাবলিশিং ওয়েবসাইটটির অনবদ্য প্রচেষ্টা স্বরূপ বিভিন্ন ধরনের বাংলা সাহিত্যের উন্মোচনের মাধ্যমে বাংলা জগতের গর্বিত বাঙালীর সন্নিকটে নবাগত তরুণ প্রজন্মের সাহিত্যিকগণের আত্মপ্রকাশ করার নিতান্তই একটি প্রয়াসমাত্র ।

Powered By Blogger

Wikipedia

Search results

Pageviews

নিচের FOLLOW BUTTON টির দ্বারা আপনি ওয়েবসাইটটি FOLLOW করতে পারেন।

Friday, 19 June 2020

"কবিতা ফলন" / বাংলা কবিতা / বাংলা পদ্য


  কবিতা ফলন
    সেখ আকতার আলম 
     ================

জ্যৈষ্ঠের ঝাঁঝালো সূর্যের ন্যায়
হঠাৎ কোন এক ভাব
মস্তিষ্কের মাঝে এসে দেয় প্রচণ্ড উত্তাপ
শান্ত, স্নিগ্ধ, নিস্তব্ধ শূন্যতা জাগে বুকে
কালবৈশাখীর ঝড়ের মতো 
নানান কল্পনা এসে ঢোকে;
বহু ভাঙাগড়া চলে
মুষলাধারা বৃষ্টির মতো
ঝেঁপে নেমে আসে ভাবনাগুলো
তুষার-শুভ্র কাগজের ক্ষেতে
লাঙলের মতো এগিয়ে চলে কলম
ছন্দরূপ জঞ্জালকে উপরে ফেলে;
অলংকারের সার দেওয়া হয় ঢেলে
তারপর অতি যতনে
ছড়িয়ে দেওয়া হয় কবিতার বীজ
ধীরে ধীরে গুটিপোকার মতো
হামাগুড়ি দিয়ে সময় এগোয়
কোন এক লাল সকালে
কচি কচি কবিতার অঙ্কুরগুলো
চোখ মেলে দেয়
পাঠকের মনের আকাশে


      সমাপ্ত

Written by - SK AKTAR ALAM




Copyrighted.com Registered & Protected

No comments:

Post a Comment