বাংলা গল্পসল্প

"BanglaGolpoSolpo" is all about Bengali stories, Bengali Poems, Articles etc. 'বাংলা গল্পসল্প'র তরফ থেকে সকল পাঠকগণ, শ্রোতাগণ ও লেখকবন্ধুদের জানাই হার্দিক অভিনন্দন, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা এবং শুভকামনা। এই অনলাইন পাবলিশিং ওয়েবসাইটটির অনবদ্য প্রচেষ্টা স্বরূপ বিভিন্ন ধরনের বাংলা সাহিত্যের উন্মোচনের মাধ্যমে বাংলা জগতের গর্বিত বাঙালীর সন্নিকটে নবাগত তরুণ প্রজন্মের সাহিত্যিকগণের আত্মপ্রকাশ করার নিতান্তই একটি প্রয়াসমাত্র ।

Wikipedia

Search results

Pageviews

নিচের follow button টির দ্বারা আপনি এই ওয়েবসাইট টি follow করতে পারেন ।

Thursday, 6 August 2026

স্বামী বিবেকানন্দ ও নদী পারাপার / 'বাংলা গল্পসল্প' নিবেদিত একখানা নীতিগল্প।

স্বামী বিবেকানন্দ ও নদী পারাপার

একবার নদীর ঘাটে স্বামী বিবেকানন্দ নৌকার জন্য অপেক্ষা করছিলেন। সেখানে এক সাধু এসে অহংকার করে বললেন, "তুমি এত পড়েও কী লাভ করলে? আমি তো জলের ওপর হেঁটে নদী পার হতে পারি!" বলেই সাধু জলের ওপর হেঁটে নদীর ওপারে গেলেন এবং আবার ফিরে এলেন।
বিবেকানন্দ মৃদু হেসে সাধুকে জিজ্ঞেস করলেন, "এই বিদ্যা শিখতে আপনার কত সময় লেগেছে?" সাধু গর্ব করে বললেন, "দীর্ঘ কুড়ি বছরের কঠোর সাধনা!" তখন নৌকা এল। বিবেকানন্দ এক আনা পয়সা দিয়ে নৌকায় নদী পার হলেন এবং সাধুকে বললেন, "যে নদী পার হতে মাত্র এক আনা পয়সা লাগে, তার জন্য জীবনের মূল্যবান কুড়িটা বছর নষ্ট করলেন? এই সময়টা যদি মানুষের সেবায় দিতেন, তবে কত মানুষের উপকার হতো!" সাধু লজ্জিত হলেন। 

নীতিবাক্য: অহংকার দেখানোর চমকপ্রদ ক্ষমতার চেয়ে সাধারণ মানুষের সেবা করা অনেক বেশি মূল্যবান।

No comments:

Post a Comment